Posts

গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

Image
  গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ ১০:৪৯                গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম অবস্থানে এসেছে সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ সূচক প্রকাশ করে  যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০০৬ সাল থেকে নিয়মিত গণতন্ত্র সূচক প্রকাশ করছে ‘দ্য ইকোনমিস্ট’ গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। এবার পাঁচটি মানদণ্ড অনুসরণ করে তালিকাটি প্রকাশ করা হয়েছে। এগুলো হলো, নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, ফাংশনিং অব গভর্নমেন্ট বা সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং সিভিল লিবার্টিস বা নাগরিক অধিকার। বিভিন্ন দেশকে চার ধরনের শাসনব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনব্যবস্থা ও স্বৈরশাসন। ২০২১ সালের এই সূচক ১৬৫টি দেশ ও ২টি অঞ্চলের ওপর তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। আগের বছরেও একই স্কোর নিয়ে তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল...

ওমিক্রনে শিশুদের আক্রান্তের হার বেশি

Image
  ওমিক্রনে শিশুদের আক্রান্তের হার বেশি আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ ১০:০৮                উপসর্গ মৃদু হলেও করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে অধিক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সঠিক পরিসংখ্যান না থাকলেও চিকিৎসক ও হাসপাতালের পর্যবেক্ষণে এমন তথ্য পাওয়া গেছে। তাই উপসর্গ না থাকলেও পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে শিশুর নমুনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের মধ্যে সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছে। শিশুদের মধ্যে যে ভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বিগ্ন চিকিৎসকেরাও। তবে এখনও পর্যন্ত শিশুদের দেহে যে সব লক্ষণ দেখা দিয়েছে তা খুব একটা জটিল নয়। ডেল্টা কিংবা কোভিডের প্রথম ভ্যারিয়েন্টের প্রভাব শিশুদের ফর ততটাও পড়েনি যতটা পড়ছে ওমিক্রনে। শিশুদের আগে শুধুমাত্র ভাইরাসের বাহক হিসাবে বিবেচনা করা হলেও তাদের এখন গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা। চিকিৎসকরা জানান, ওমিক্রণ সংক্রমণের সময়টায় একসাথে আক্রান্ত হচ্ছে পুরো পরিবার। অনেক সময় উপসর্গ না থাকায় শিশুকে আত্নীয়ের কাছে পাঠানোর কা...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি

Image
  শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ ২২:৪৩                শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযো...

ইভ্যালির গাড়ি বিক্রি হলো প্রায় ৩ কোটি টাকায়

Image
ইভ্যালির গাড়ি বিক্রি হলো প্রায় ৩ কোটি টাকায় আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৯:৪০                আলোচিত ইভ্যালির সাতটি গাড়ি নিলামে বিক্রি হলো ২ কোটি ৯০ লাখ টাকায়। আদালতের নির্দেশে গঠিত ইভ্যালির পরিচালনা পর্ষদ এই নিলাম আয়োজন করে। রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে চলে এই নিলাম কার্যক্রম। নিলামের তালিকায় ৭টি গাড়ির মধ্যে ছিল- একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়। আজ নিলামে ছয়টি ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস বিক্রি করা হয়। এর মধ্যে প্রকৌশলী হাবিবুর রহমান ব্যক্তিগত গাড়ি রেঞ্জ রোভার ১ কোটি সাড়ে ৮১ লাখে, রিপন ইসলাম টয়োটা প্রিয়াস ১৭ লাখ ৩০ হাজারে, প্রশান্ত ভৌমিক টয়োটা চিএইচআর হাইব্রিড ২৩ লাখ ৮০ হাজারে, আবুল হাসনাত রাসেল টয়োটা এক্সিও ১৫ লাখ ৩৫ হাজারে, প্রশান্ত ভৌমিক হোন্ডা ভেসেল ১৫ লাখে, আইনজীবী কানিজ ফাতেমা হোন্ডা ভেসেল ১৭ লাখ ৬০ হাজারে ও মো. রিয়াজ উদ্দিন টয়োটা ব্র্যান্ডের মাইক্রোবাস...

সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০টি স্যাটেলাইট ধ্বংস

Image
  সৌরমণ্ডলীয় ঝড়ে ৪০টি স্যাটেলাইট ধ্বংস আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৫:৪২                সৌরমণ্ডলীয় ঝড়ের কারণে অন্তত ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। স্পেস এক্সের তৈরি স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের এক সপ্তাহের মাথায় সৌরঝড়ের আঘাতের পর পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে পড়ে এবং পুড়ে যায়। স্টারলিংক ইন্টারনেট যোগাযোগের আওতায় নতুন করে মহাকাশে পাঠানো ৪৯টি স্যাটেলাইটের মধ্যে ৪০টিই ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার ওই স্টারলিংক স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। তবে এগুলো এক পর্যায়ে গিয়ে পৃথিবীর দিকে পড়ে যেতে থাকে। তখন সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়। এরইমধ্যে এ খবর নিশ্চিত করেছে স্পেসএক্স। ইলন মাস্কের কোম্পানিটি জানিয়েছে, মূলত একটি মহাকাশ ঝড় আঘাত হানায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিশ্বজুড়ে নিরবছিন্ন ইন্টারনেট সংযোগ তৈরিতে কাজ করছেন ইলন মাস্ক। সে লক্ষ্যে আকাশে এই স্যাটেলাইটগুলো পাঠানোর কথা ছিল। মহাকাশে কোনও সৌরঝড়ের কারণে একসঙ্গে এতগুলো স্যাটেলাইট বিকলের ঘটনা এটিই প্রথম। ঝড়ের কারণে সূর্য থেকে অধিক মাত্রার বিকিরণের কারণে ক্ষতিগ্...

এইচএসসির ফল রোববার

Image
  এইচএসসির ফল রোববার আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৭:১৯                এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি রোববার। এদিন সকাল ১০টায় গণভবনে ভার্চুয়ালি ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। গত ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নেন প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী। এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি বিষয়গুলোর নম্বর এসএসসি এবং জেএসসির নম্বরের উপর ভিত্তি করে ফল দেয়া হবে। বিষয়ভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হচ্ছে। এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। যাদের ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক ও ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা এবং ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষাবোর্ডের।...

মিয়ানমারে ৩৫ সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের এড

Image
  মিয়ানমারে ৩৫ সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৫:১৫                মিয়ানমারে ৩৫ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরোধ বাহিনী। দেশটির সেগেইং এবং বাগো অঞ্চলে আক্রমণের মাধ্যমে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স -পিডিএফ। এছাড়া, সেগেইং অঞ্চলে সামরিক বাহিনীর একটি কনভয়ে হামলা চালাতে ৪১ টি মাইন ব্যবহারের দাবি করেছে সংগঠনটি। অঞ্চলগুলোতে সেনাবাহিনীর ওপর বেশ কয়েকটি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তারা এসব হামলায় প্রতিরোধ বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। এদিকে দেশটির রাখাইন রাজ্যে সোমবার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এসব হামলা ও হতাহতের ব্যাপারে জান্তা সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।   তথ্য সূত্র: independent tv